- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
এলিয়েন খুঁজতে ধর্মযাজকদের নিয়ে মহাকাশে নাসা
মানুষ সবসময়েই ভিনগ্রহের প্রাণী এলিয়েনদের বিষয়ে জানতে চায়৷ এবার এই যুগ যুগ ধরে চলা রহস্য সমাধান করতে নতুন এক মিশন চালু করছে নাসা ৷ তবে নাসার এই এলিয়েন ডিসকভারি মিশনের জন্য এক আজব কাজ করছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা ৷ তারা ধর্মযাজকদের নিয়োগ করবে৷
নাসা বহির্বিশ্বের প্রাণ নিয়ে গম্ভীর চিন্তা করছে এবং এই রহস্যভেদ করার জন্য যেকোনও জায়গায় যেতে পারে৷ তাই এই বৈজ্ঞানিক মিশনে তারা ধর্মশাস্ত্রজ্ঞদের সাহায্যও নেবে৷ নাসা জানতে চায় এলিয়েনদের নিয়ে বিভিন্ন ধর্মে কি কি বিচার রয়েছে৷ বলা হচ্ছে এই দলে আলাদা আলাদা ধর্মের পূজারিরা থাকবে৷
নাসা ২৪ জন বিভিন্ন ধর্মের বিশেষজ্ঞদের নিয়ে নিজেদের এলিয়েন হান্টিং মিশন করবে৷ ইংরেজির বিখ্যাত ডিকশনারি কলিন্সের মতে ধর্মশাস্ত্রী বা পুরোহিত তারা হন যারা ভগবান, ধর্ম এবং ধার্মিক মান্যতা নিয়ে পড়াশুনো করেন৷ এই দলে ব্রিটেনের বিখ্যাত পাদ্রী ডক্টর অ্যান্ড্রু ডেভিসনকে রাখা হয়েছে৷
যিনি বায়োকেমিস্ট্রিতেও ডক্টরেট৷ ইউরোপিয়ান স্পেস এজেন্সি রোজিল্যান্ড ফ্র্যাঙ্কলিন রোভার সামনের বছর শুক্র গ্রহে এই বিষয়ে ড্রিলিং করবে৷ যাতে জীবাশ্ম খোঁজ করা হবে৷
মিল্কিওয়েতে ১০০ আরবের বেশি তারা আছে আর ব্রহ্মাণ্ডে এরকম শত শত মিল্কিওয়ে আছে৷ পৃথিবীর বাইরেও প্রাণের অস্থিত্ব থাকতে পারে। এবার ভিনগ্রহের প্রাণীদের নিয়ে নাসা গবেষণা করার জন্য নামবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: