- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
মহাকাশে যাত্রা করল বিশ্বের সর্বোচ্চ টেলিস্কোপ
বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় ও শক্তিশালী টেলিস্কোপ মহাকাশের উদ্দেশে সফলভাবে যাত্রা করেছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৬টার দিকে উৎক্ষেপণ করা হয়। একবিংশ শতাব্দীর সর্বোচ্চ বৈজ্ঞানিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে এই টেলিস্কোপকে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা যায়, ১০ বিলিয়ন ডলারের স্পেস টেলিস্কোপটি ফ্রেঞ্চ গায়ানা থেকে ইউরোপিয়ান আরিয়ান রকেটে উৎক্ষেপণ করা হয়। স্পেস টেলিস্কোপটির নকশা ও নির্মাণে সময় লেগেছে প্রায় ৩০ বছর।
মহাবিশ্বে আলো বিকিরণকারী কাছের নক্ষত্র ও ছায়াপথের ছবি তুলবে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। একই সঙ্গে মহাকাশ নিয়ে বিভিন্ন গবেষণার দরজা খুলে দেবে। এর ফলে পৃথিবী থেকে সবচেয়ে বেশি দূরে মহাবিশ্বে বিরাজমান বস্তু ও সংঘটিত ঘটনাগুলো পর্যবেক্ষণ করা সম্ভব হবে। অ্যাপোলোর দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তা জেমস ওয়েবের নামানুসারে টেলিস্কোপটির নামকরণ হয়েছে।মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রশাসক বিল নেলসন বলেন, ‘এটি আমাদের মহাবিশ্ব এবং এর অবস্থান সম্পর্কে আরও ভালো বোঝার সুযোগ দেবে। ’ তিনি আরও বলেন, ‘যখন আপনি একটি বড় পুরস্কার চান, তখন আপনাকে সাধারণত একটি বড় ঝুঁকি নিতেই হবে। ’
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, লক্ষ্যে পৌঁছাতে এক মাস সময় নেবে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি। আর কাজ শুরু করবে অন্তত পাঁচ মাস পরে। ২০২২ সালে এর সুফল পাওয়া যেতে পারে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: