- বাংলাদেশের মাটিতে আ. লীগের রাজনীতি করার অধিকার নেই: গোলাম পরওয়ার
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু
- রুকয়া কী, কখন প্রয়োজন?
- ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প
- মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
- নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রতিমন্ত্রী নুর
- মানবতাবিরোধী অপরাধে মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড
- আবার বেড়ে যত হতে পারে এলপিজি সিলিন্ডারের দাম
- জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
পাবনায় মালবাহী বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলা বন্ধ
পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ স্টেশনে মালবাহী একটি ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
মালবাহী ট্রেনটি সিরাজগঞ্জ বাজার থেকে ঈশ্বরদী যাওয়ার পথে বৃহস্পতিবার বিকাল পৌনে চারটার দিকে এ দুর্ঘটনার কবলে পড়ে।
বড়ালব্রিজ স্টেশনের বুকিং সহকারী শফিউল আলম এ তথ্য নিশ্চিত করে ঢাকাটাইমসকে বলেন, মালবাহী ট্রেনটি সিরাজগঞ্জ বাজার থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ করে দু’টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি কাত হয়ে আছে। অপর বগির চাকার পাশে থাকা স্প্রিং ভেঙে গেছে।
তিনি বলেন, আমরা তাৎক্ষণিক বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন। উদ্ধারকারী ট্রেনটি এখনও এসে পৌঁছায়নি। উদ্ধারকারী ট্রেন আসার পর বগি দু’টি উদ্ধারের চেষ্টা করা হবে। তবে ঠিক কত সময় লাগবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে তা তিনি বলতে পারেননি।
এদিকে, বগি লাইনচ্যুতির পর থেকে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমাদের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। দ্রুতই উদ্ধার কাজ শুরু হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: