- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
ইনস্টাগ্রামে ছবির সঙ্গে জুড়ে দেয়া যাবে মিউজিক
ব্যবহারকারীদের জন্য এবার নতুন ফিচার আনছে মেটার আওতাধীন ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম রিল ভীষণভাবে পছন্দ করেছে ব্যবহারকারীরা। বড় বড় তারকারাও নিয়মিত রিল ভিডিও করেন। এবং তা উপভোগ করেন সকলে। কিন্তু ভিডিও অর্থাৎ ছবি অথবা ভিডিওর সঙ্গে পছন্দের গান জুড়ে তা ইনস্টাগ্রাম ওয়ালে পোস্ট করা যায় না। ব্যবহারকারীদের জন্য এবার সেই ফিচারই আনছে ইনস্টাগ্রাম। এবার ছবি অথবা ভিডিওতেও পছন্দ মতো মিউজিক জুড়তে পারবেন ব্যবহারকারীরা।
নিশ্চয়ই ভাবছেন কীভাবে? ছবি অথবা ভিডিওর সঙ্গে গান জুড়তে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
প্রথমে পছন্দের ছবি অথবা ভিডিও বেছে নিতে হবে।
ছবিটি পোস্ট করার সময় অপশন পাবেন, ‘Add Music’।
সেখানে সার্চ অপশন গিয়ে বেছে নিতে পারেন পছন্দের মিউজিক। কোন গান ট্রেন্ডিং তা দেখে বেছে নিতে পারবেন পছন্দেরটি। এছাড়া পাবেন ‘For You’ বলে একটি অপশন।
এরপর সেই মিউজিকটি জুড়তে পারবেন ছবি অথবা ভিডিওতে।
প্রয়োজনে এডিট করতে পারবেন মিউজিকটি। অর্থাৎ কেটে ছোট করে দিতে পারবেন।
নতুন এই ফিচার ব্যবহারকারীদের মন কাড়বে বলেই আশাবাদী সংস্থা। উল্লেখ্য, কিছুদিন আগে নতুন সেলফি ভিডিও ফিচার এনেছে ইনস্টাগ্রাম।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: