ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

নতুন বাইক চালাতে গিয়ে প্রাণ গেল তিন বন্ধুর

12 November 2021, 5:20:31

টাঙ্গাইলের ভূঞাপুরে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে তিন কিশোর বন্ধুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের মাটিকাটা রুহুলী গ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওয়ালের সঙ্গে ধাক্কা লেগে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন উপজেলার রুহুলী গ্রামের বাছেদের ছেলে মকবুল হোসেন (১৫), একই উপজেলার মাটিকাটা এলাকার ইলিয়াসের ছেলে রাকিব (১৬) এবং একই এলাকার মৃত রশিদের ছেলে আসাদুল (১৬)। তারা সবাই পরিবহন শ্রমিক।

প্রত্যক্ষদর্শী বিদ্যুৎ খান বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) মকবুল হোসেন নতুন মোটরসাইকেল কিনেন। সেই মোটরসাইকেল নিয়ে সকালে তিন বন্ধু মিলে ঘুরতে বের হয়। বিভিন্ন এলাকা ঘুরে দুপুরে মাটিকাটা রুহুলী গ্রামে মোড় ঘুরতেই তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে থাকা একটি ওয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।’

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, ‘মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিন কিশোরের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।’

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: