- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তি, ২৫ নভেম্বর আবেদন শুরু
২০২২ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলগুলোতে ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর। সরকারি স্কুলের পাশাপাশি এবার বেসরকারি স্কুলেও কেন্দ্রীয়ভাবে লটারির আয়োজন করা হবে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে এক সভায় প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে বলে ওই সভায় জানানো হয়েছে। টেলিটকের মাধ্যমে ভর্তি ফি, লটারি ও ফল প্রকাশ করা হবে।
সভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রথমবারের মতো সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি লটারি কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে। সরকারি স্কুলে ভর্তির লটারি ১৫ ডিসেম্বর ও বেসরকারি স্কুলের লটারি ১৯ ডিসেম্বর আয়োজন করা হবে। বেসরকারি স্কুলে ২১ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।
কর্মকর্তারা জানান, অধিদফতরের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের পাঠানোর পর ভর্তি নীতিমালা প্রকাশ করা হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: