পূজামণ্ডপকাণ্ডে মেয়র সাক্কুর কথিত পিএসসহ গ্রেফতার ৩
কুমিল্লায় পূজামণ্ডপকাণ্ডে সিটি মেয়র মনিরুল হক সাক্কুর কথিত পিএস মইনুদ্দিন বাবুসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে রাঙামাটি জেলার সাজেক থেকে বাবুকে গ্রেফতার করে কুমিল্লা জেলা পুলিশ।
এ ছাড়া পৃথক অভিযানে কুমিল্লা মহানগর যুবদল নেতা রোমান হাসান ও রবিউল ইসলাম নামে আরও দুজনকেও গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে মইনুদ্দিন বাবুকে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মন্দিরে ভাঙচুর-সহিংসতার দুটি মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে।
গত ১৩ অক্টোবর নানুয়াদীঘিরপাড় এলাকায় পূজামণ্ডপে কুরআন উদ্ধারের পর সৃষ্ট উত্তেজনার সময় বেশ তৎপর ছিল বাবু। ভিডিও ফুটেজ দেখে তাকে এ ঘটনায় ইন্ধনদাতা হিসেবে শনাক্ত করা হয়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: