ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুমন, সাধারণ সম্পাদক প্রদীপ

1 November 2021, 5:01:59

ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম সুমন এবং প্রদীপ চৌধুরী। তারা আগামী ১৪ দিনের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। রোববার (৩১ অক্টোবর) দুপুরে ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইদ্রনীল দেব শর্মা রনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের গ্লাসকো, লন্ডন ও ফ্রান্সের প্যারিসে সরকারি সফরে অংশগ্রহণ করবেন। উল্লেখিত সময় বা তারা দেশে ফিরে না আসা পর্যন্ত ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন রেজাউল করিম সুমন এবং প্রদীপ চৌধুরী।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: