ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

গ্রিক ভার্সনে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইয়ের মোড়ক উন্মোচন ৩১ অক্টোবর

30 October 2021, 10:41:34

যুবলীগ গ্রিস শাখার উদ্যোগে আগামী ৩১ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী (গ্রিক ভার্সন) বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান এথেন্সের ত্রিয়ানোন হলে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। প্রধান অতিথি থাকবেন- যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

বিশেষ অতিথি থাকবেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, ড. সাজ্জাদ হায়দার লিটন, সাংগঠনিক সদস্য মো. রেজাউল কবির, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. জহুরুল ইসলাম মিল্টন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফেদ আশফাক আকন্দ তুহিন, কার্যনির্বাহী সদস্য- মো. মোক্তার হোসেন চৌধুরী কামাল প্রমুখ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: