ইন্টারনেট
হোম / প্রবাস / বিস্তারিত
ADS

মালয়েশিয়ায় ১৭২ বাংলাদেশি আটক

24 October 2021, 10:49:03

মালয়েশিয়ায় ১৭২ বাংলাদেশিসহ ২১৩ অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বুধবার কুয়ালালামপুরের অদূরে সেতাপাকের ওয়াংসা মাজুতে একটি নির্মাণস্থলে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ১৭২ জন বাংলাদেশি, ২০ জন ইন্দোনেশিয়ান, ১০ জন পাকিস্তানি, ছয়জন ভিয়েতনামি, তিনজন ভারতীয় ও দুইজন মিয়ানমারের নাগরিক রয়েছেন। এদের মধ্যে তিনজন নারীও রয়েছেন।

অভিযানে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম), ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন), মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম) বাহিনীর সদস্যরা নেতৃত্ব দেয়। অভিযানে প্রথমে ২৫৪ জন বিদেশি শ্রমিককে আটক করা হয়। পরে তাদের কাগজপত্র যাচাই শেষে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ২১৩ জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: