সর্বশেষ
- রুকয়া কী, কখন প্রয়োজন?
- ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প
- মানবতাবিরোধী অপরাধে মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড
- মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
- বাংলাদেশের মাটিতে আ. লীগের রাজনীতি করার অধিকার নেই: গোলাম পরওয়ার
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু
- আবার বেড়ে যত হতে পারে এলপিজি সিলিন্ডারের দাম
- নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রতিমন্ত্রী নুর
- জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
তুরাগে ট্রলারডুবি: ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৭
9 October 2021, 4:47:19
রাজধানীর গাবতলী সংলগ্ন আমিনবাজারের কয়লারঘাটে নদীতে ট্রলারডুবির ঘটনায় দুই শিশু ও নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখনো কমপক্ষে ৭ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। উদ্ধারে তুরাগে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ডুবুরি দল।
আজ শনিবার (৯ অক্টোবর) সকালের দিকে ট্রলারডুবির ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কয়লাঘাট এলাকায় ট্রলারডুবির ঘটনা ঘটে। পরে সকাল ৮টা ৫০ মিনিটে খবর পান ফায়ার সার্ভিসের কর্মীরা।
ট্রলারটিতে ১৮ জন যাত্রী ছিলেন বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: