- মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
- ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প
- আবার বেড়ে যত হতে পারে এলপিজি সিলিন্ডারের দাম
- মানবতাবিরোধী অপরাধে মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড
- জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু
- রুকয়া কী, কখন প্রয়োজন?
- নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রতিমন্ত্রী নুর
- বাংলাদেশের মাটিতে আ. লীগের রাজনীতি করার অধিকার নেই: গোলাম পরওয়ার
কাল খুলে দেওয়া হচ্ছে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় মুখ
দৃশ্যমান হচ্ছে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিতব্য দেশের প্রথম টানেল, বঙ্গবন্ধু টানেল দ্বিতীয় চ্যানেলের নির্মাণকাজ শেষ হচ্ছে আগামীকাল শুক্রবার (৮ অক্টোবর)। ওইদিনই খুলে দেওয়া হবে টানেলের মুখ।
গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানিয়েছিলেন, অন্যতম মেগা ও স্বপ্নের প্রকল্প বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় চ্যানেলের মুখ শুক্রবার রাতে খুলে দেওয়া হবে। আগেই খুলে দেওয়া হয়েছিল একটা চ্যানেলের মুখ। শুক্রবার মধ্যরাতে শেষ হবে দুটোর নির্মাণকাজ।
পরিকল্পনামন্ত্রী বলেছিলেন, ‘আগামী বছরের ২২ ডিসেম্বর এটি চালুর কথা ছিল। কিন্তু সবার জন্য আনন্দের ব্যাপার যে তারও আগেই এটা চালু করতে পারব।’
চট্টগ্রামের পতেঙ্গা থেকে কর্ণফুলী নদীর পানির স্তরের ৪৫ মিটার গভীর দিয়ে আনোয়ারায় সংযুক্ত হবে বঙ্গবন্ধু টানেল। চীনের অর্থায়নে ৩ দশমিক ৪৩ কিলোমিটার লম্বা এ টানেল নির্মাণে ব্যয় হচ্ছে ৭০৫ মিলিয়ন ডলার। জমি অধিগ্রহণ এবং প্রশাসনিক ব্যয় বহন করছে বাংলাদেশ সরকার।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: