- ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- ক্যানসারের ঝুঁকি কমাতে ৫ খাবার খান
- দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
- ২৮ আগস্ট মাঠে গড়াচ্ছে বিসিবির নতুন বয়সভিত্তিক টুর্নামেন্ট
- ইরানকে সহায়তা করা দেশগুলোকে কঠোর হুমকি ট্রাম্পের, ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি
- পেটব্যথা নিয়ে যে ভুলটি করেন অনেকেই, সতর্ক করলেন চিকিৎসক
- ২০২৭ সালে দেখা যাবে শতাব্দীর বিরল সূর্যগ্রহণ, দিনের বেলায় নামবে গভীর অন্ধকার
- সুপারন্যাচারাল থ্রিলার নিয়ে জুটি বাঁধছেন সাইফ-কিয়ারা
- ট্রাইব্যুনালে অঝরে কাঁদলেন রেদোয়ানুল, বললেন- ‘সংসার চালাব, নাকি আইনজীবীর খরচ দেব’
- একাদশে শ্রেণিতে ভর্তিতে বড় পরিবর্তন
রসায়ন শাস্ত্রে নোবেল পেলেন ২ বিজ্ঞানী
এ বছর রসায়ন শাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন জার্মানির বেঞ্জামিন লিস্ট ও যুক্তরাষ্ট্রের ডেভিড ম্যাকমিলান। ‘অ্যাসাইমেট্রিক অর্গানোক্যাটালাইসিস’ নামে অণু তৈরির নতুন এক কৌশল আবিষ্কারের জন্য যৌথভাবে তারা এ সম্মাননা পেলেন।
বাংলাদেশ সময় বুধবার (৬ অক্টোবর) দুপুর ৩টার দিকে সুইডেনের রাজধানী স্টকহোমে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সের মহাসচিব গোরান হ্যানসন বিজয়ীদের নাম ঘোষণা করেন। পুরষ্কারের ১ কোটি সুইডিশ ক্রোনার ভাগাভাগি করে নেবেন এ দুই বিজ্ঞানী।
গত বছর ডিএনএ সম্পাদনায় নতুন একটি প্রযুক্তি উদ্ভাবনের জন্য রসায়নে নোবেল পুরস্কার পান ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের দু’জন বিজ্ঞানী। তারা হলেন- ফ্রান্সের ইমানুয়েল শরপেনটির ও যুক্তরাষ্ট্রের জেনিফার এ দোনা।
এর আগে সোমবার (৪ অক্টোবর) চিকিৎসা শাস্ত্রে যৌথভাবে নোবেল বিজয়ী হিসেবে দুই মার্কিন চিকিৎসা বিজ্ঞানী আর্ডেম পাতাপোশিয়ান ও ডেভিড জুলিয়াসের নাম ঘোষণা করা হয়। তাপমাত্রা এবং স্পর্শের জন্য রিসেপ্টর আবিষ্কারের গবেষণার জন্য তারা যৌথভাবে এ পুরস্কার পান।
পরদিন মঙ্গলবার (৫ অক্টোবর) পদার্থবিজ্ঞানে অবদান রাখার জন্য নোবেল বিজয়ী হিসেবে সিউকুরো মানাবে, ক্লাউস হ্যাসেলমেন এবং জর্জিও প্যারিসির নাম ঘোষণা করা হয়। এই তিন বিজ্ঞানীর মধ্যে একজন মার্কিন, জার্মান এবং অন্যজন ইতালির নাগরিক।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: