- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
পর্তুগালে বাংলাদেশ ও ভারতের স্বাধীনতা উদযাপনে সাংস্কৃতিক সন্ধ্যা
পর্তুগালের লিসবনে ৪ সেপ্টেম্বর লুসোফোনা বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ভারতের সাংস্কৃতিক সংগঠন ভূমি’র উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ভারতের স্বাধীনতার হীরকজয়ন্তী উপলক্ষে “Colours of Independence” শীর্ষক এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক সময়ে আর্থ-সামাজিক খাতে অর্জিত উন্নয়নের ওপর নির্মিত প্রামাণ্য ভিডিও প্রদর্শিত হয়। অতঃপর দুই দেশের শিল্পীদের অংগ্রহণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশত হয়।
কোভিড-১৯ সংক্রান্ত প্রয়োজনীয় বিধিনিষেধ অনুসরণ করে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান এবং ভারতের রাষ্ট্রদূত শ্রী মানীষ চৌহানসহ উভয় দেশ এবং পর্তুগালের ১০০ জন আমন্ত্রিত অতিথি এ অনুষ্ঠানে যোগ দেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান তার বক্তৃতায় স্বাধীনতার জয়ন্তী উপলক্ষে সমবেত সবাইকে অভিনন্দন জানান। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কথা উল্লেখ করে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের শহীদান, বীর মুক্তিযোদ্ধা এবং নির্যাতিত নারী-পুরুষের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের জনগণের সর্বাত্মক সমর্থন, এক কোটি শরণার্থীকে আশ্রয় দেয়া আর যুদ্ধক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সাথে মিত্র বাহিনীর রক্ত দেওয়ার কথা রাষ্ট্রদূত কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
এছাড়াও মিলনায়তনে স্থাপিত বাংলাদেশ প্যাভিলিয়নে দেশের ঐতিহ্যবাহী মসলিন ও জামদানি শাড়ি, টেরাকোটা, নকশিকাঁথা, পাটজাত দ্রব্যসহ গ্রামবাংলার বিভিন্ন হস্তশিল্পজাত পণ্য আগত অতিথিদের জন্য প্রদর্শনসহ বিভিন্ন দেশীয় খাবারে তাদের আপ্যায়িত করা হয়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: