- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
ডেন্টালের ভর্তি পরীক্ষা ১০ সেপ্টেম্বর
নতুন তারিখ ঘোষণা করা হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে পিছিয়ে যাওয়া ২০২০-২১ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষার। সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের স্থগিত হওয়া পরীক্ষা আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ২০২০-২১ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার জন্য আগামী ৬ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। ৯ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটগুলোতে ১ম বর্ষ বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা কোভিড-১৯ প্রটোকল বা কোভিড-১৯ ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটির মতামত অনুযায়ী সব ধরনের স্বাস্থ্যবিধি প্রতিপালন করে আগামী ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা ৬ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এ ছাড়া ভর্তি পরীক্ষাসংক্রান্ত অন্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে করোনা পরিস্থিতিতে দফায় দফায় পিছিয়ে যাওয়া ২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি পরীক্ষা ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রাথমিক অনুমোদন দিয়েছিল।
গত ৬ জুন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। তবে এদিন ভর্তি পরীক্ষার নতুন কোনো তারিখ জানানো হয়নি।
সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য ৫৩ হাজার ৪ জন আবেদন করেছেন। সে হিসাবে এবারের পরীক্ষায় প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯৭ শিক্ষার্থী।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: