- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
হচ্ছে না গুচ্ছ ভর্তি পরীক্ষা, আসছে সিদ্ধান্ত
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে হচ্ছে না বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। গুচ্ছ ভর্তি পরীক্ষার সদস্য সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গুচ্ছ পরীক্ষা নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেই আমাদের। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্তে যেতে পারছি না। খুব শিগগিরই সবাইকে নিয়ে একটি অনলাইন মিটিং ডাকা হবে। তখন কোনো সিদ্ধান্ত এলে জানিয়ে দেয়া হবে।’
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন বলেন, আমরা খুব শিগগিরই অনলাইনে একটি মিটিং ডাকবো এবং সকল সিদ্ধান্ত মিটিংয়ের উপর ভিত্তি করেই নেয়া হবে। তাছাড়া আমাদের প্রাথমিক আবেদন শেষ হয়েছে সিলেকশন রেজাল্ট প্রক্রিয়াধীন রয়েছে।
কবে নাগাদ সিলেকশনের ফলাফল প্রকাশ করা হবে জানতে চাইলে তিনি বলেন, এটা তো প্রক্রিয়াধীন রয়েছে। আর আমরা মিটিংয়ের আগে কিছু জানাতে পারছি না।
উল্লেখ্য, দেশে চলমান করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় গত ১৯ জুন থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হওয়া কথা থাকলেও, গত ১১ জুন তা স্থগিত করা হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে এর মাঝে হচ্ছে না বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ ভর্তি পরীক্ষা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: