- যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী
- স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা
- এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, সুযোগ পাবেন যারা
- সৌদির সোফা কারখানায় আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে
- এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- তাহসিফ হত্যা মামলায় দ্বীপের ৪ দিনের রিমান্ড
- বগুড়ায় ৫ প্রতিষ্ঠানের সবাই ফেল
- মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেটের জয়
- সাজেকে জেএসএস-ইউপিডিএফের মধ্যে দুই ঘণ্টা ধরে গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা
- সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত
সিদ্দিক বাজারে বিস্ফোরিত ভবনের মালিক ডিবি হেফাজতে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরিত সাততলা ভবনের মালিক ওয়াহিদুর রহমানকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।
বুধবার বিকালে ডিবিপ্রধান হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার রাতে ওই ভবনের ‘বাংলাদেশ স্যানিটারি’ দোকানের মালিক আবদুল মোতালেব মিন্টুকে হেফাজতে নেয় ডিবির লালবাগ বিভাগ। পরে ভবনের মালিক ওয়াহিদুর রহমানকে হেফাজতে নেয় ডিবি। এ ছাড়াও আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
গুলিস্তানে বিস্ফোরণ হওয়া ভবনটির মালিক ছিলেন রেজাউর রহমান নামে এক ব্যক্তি। তিনি মারা যাওয়ার পর তার তিন ছেলে ওয়াহিদুর রহমান, মশিউর রহমান ও মতিউর রহমান ভবনটির মালিক হন। এর মধ্যে বড় ভাই ওয়াহিদুর রহমান ও ছোট ভাই মতিউর রহমান ভবনটি পরিচালনা করতেন। আর মেজো ভাই মশিউর রহমান দেশের বাহিরে লন্ডনে বসবাস করেন। এর মধ্যে ওয়াহিদুর রহমানকে হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ।
এর আগে সকালে ডিবিপ্রধান হারুন অর রশীদ বলেন, বিস্ফোরণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আমরা বাড়ির মালিক, দোকান মালিকদের ডেকেছি। বাণিজ্যিকের নিয়ম মতো বেজমেন্টে দোকান দেওয়ার কথা না। এ ছাড়া স্যুয়ারেজ লাইন, সেপটিক ট্যাংক, ওয়াটার রিজার্ভার—এগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হতো কি না, এসব বিষয়ে আমরা তাদের কাছে জানতে চাইবো। কার অবহেলায় এই হতাহতের ঘটনা ঘটল, তা জানতে জিজ্ঞাসাবাদ করছি। এ ছাড়া বাহির থেকে কেউ এটা ঘটিয়েছে কিনা বা এমন সুযোগ আছে কিনা, তা খতিয়ে দেখছি।
মঙ্গলবার বিকালে গুলিস্তানের সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের প্রাণহাণির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ২০০ জনের বেশি মানুষ। তাদের মধ্যে ১০০ জনের বেশি মানুষকে হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: