- রোহিঙ্গা গণহত্যার রায় নেতানিয়াহুর জন্যও বড় সতর্কবার্তা
- ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু
- প্রথম ইনিংসে রেকর্ড, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধস; হারল বাংলাদেশ
- গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক
- ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে স্যামসাংয়ের দুই অ্যাপ
- টানা দরপতনের মধ্যে আজ বাড়ল জ্বালানি তেলের দাম
- আবহাওয়া বদলাতেই ঠোঁট ফাটছে? জেনে নিন সমাধান
- ডায়াবেটিসের জন্য ডুমুরের উপকারিতা
- দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলাদেশিকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও জর্ডানে পাল্টা আঘাত ইরানের
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। এর জবাবে কুয়েত ও জর্ডানে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে তেহরান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, তারা নতুন দফায় ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও চাবাহার এলাকায় হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও এসব এলাকায় বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে।
অন্যদিকে, ইরান জানিয়েছে, তারা কুয়েত ও জর্ডানে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সম্পদ লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। সম্ভাব্য আকাশ হামলার আশঙ্কায় প্রতিবেশী বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আরও দাবি করেছে, হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকার ইরানের একটি বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল। সেটিকে হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে অচল করে দেওয়া হয়েছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্র জানিয়েছে, রোমে অনুষ্ঠিত আলোচনার পর দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের সীমিত প্রত্যাহারের কাঠামো ও নির্দেশিকা নিয়ে লেবানন ও ইসরায়েল একটি সমঝোতায় পৌঁছেছে।
সূত্র: আল জাজিরা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: