- কিয়ামতের ময়দানে নবীজি (সা.) যেভাবে তার উম্মতকে চিনবেন
- ওয়াই-ফাই ধীরগতির, রাউটারের একটি সেটিং বদলালেই মিলতে পারে সমাধান
- চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার
- বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, দর্শকদের ভোগ-বিলাসের রেকর্ডও গড়েছে
- জুলাই গণ-অভ্যুত্থান ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ের প্রতীক: রিজভী
- এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
- গ্যাস-সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: কতটা চিন্তার, কতটা স্বাস্থ্যঝুঁকি?
- প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, সভাপতিত্ব করবেন খলিলুর রহমান
- যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
পাকিস্তানে পেশোয়ারে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে আধাসামরিক বাহিনীর একটি সদর দফতরে বন্দুকধারীরা সোমবার হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। যাদের মধ্যে তিনজন সন্ত্রাসী ও তিনজন আধাসামরিক বাহিনীর সদস্য। খবর রয়টার্স’র।
হামলার শিকার প্রতিষ্ঠানটি হলো ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি, যা পাকিস্তানের আধাসামরিক বাহিনীর একটি প্রধান ইউনিট। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা, নাম প্রকাশ না করার শর্তে, জানান, “প্রথম আত্মঘাতী হামলাকারী মূল প্রবেশপথে বিস্ফোরণ ঘটায়, আরেকজন ভেতরে ঢুকে হামলা চালায়।”
তিনি আরও বলেন, “আমরা ধারণা করছি ভবনের ভেতরে আরও সন্ত্রাসী থাকতে পারে। তাই সেনাবাহিনী ও পুলিশের বিশেষ বাহিনী এলাকা ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি খুব সাবধানে সামাল দিচ্ছে।”
ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এই সদর দফতরের কাছেই একটি সামরিক ক্যান্টনমেন্ট রয়েছে। স্থানীয় বাসিন্দা সাফদার খান রয়টার্সকে জানান, “সেনা, পুলিশ ও নিরাপত্তা বাহিনী রাস্তা বন্ধ করে পুরো এলাকা ঘিরে ফেলেছে। যান চলাচলও বন্ধ রয়েছে।”
হামলার পেছনের মোটিভ বা হামলাকারীদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং ভবিষ্যতে আরেকটি হামলার আশঙ্কা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে, বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশে। ২০২২ সালের নভেম্বরে সরকারের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পুনরায় নিরাপত্তা বাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যদের ওপর হামলার হুমকি দেওয়ার পর এ ধরনের হামলা আরও বেড়ে যায়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: