- একাদশে শ্রেণিতে ভর্তিতে বড় পরিবর্তন
- ক্যানসারের ঝুঁকি কমাতে ৫ খাবার খান
- সুপারন্যাচারাল থ্রিলার নিয়ে জুটি বাঁধছেন সাইফ-কিয়ারা
- ইরানকে সহায়তা করা দেশগুলোকে কঠোর হুমকি ট্রাম্পের, ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি
- ত্বকের সঙ্গে মানানসই লিপস্টিকের রঙ বাছাই করবেন যেভাবে
- দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
- ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আরও ২ বাংলাদেশি শনাক্ত
- ট্রাইব্যুনালে অঝরে কাঁদলেন রেদোয়ানুল, বললেন- ‘সংসার চালাব, নাকি আইনজীবীর খরচ দেব’
- ২৮ আগস্ট মাঠে গড়াচ্ছে বিসিবির নতুন বয়সভিত্তিক টুর্নামেন্ট
আইআরজিসি’র সদরদপ্তরে ইসরায়েলি হামলা
ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সদরদপ্তরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার (১৬ জুন) ইসরায়েলি বাহিনী বলেছে, তারা তেহরানে আইআরজিসি’ সদরদপ্তরে হামলা চালিয়েছে। খবর ইরান ইন্টারন্যাশনাল ও সিএনএনের।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলি বাহিনী বলেছে, এই সদরদপ্তরগুলোতে আইআরজিসির কর্মীরা মধ্যপ্রাচ্যে তাদের প্রক্সি শাখাগুলোর মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা করেছিল।
তবে ইসরায়েলি হামলায় আইআরজিসির সদরদপ্তরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
ইরানের নতুন সামরিক কমান্ডার এখন কারা? ইরানের নতুন সামরিক কমান্ডার এখন কারা?
এর আগে গত শুক্রবার ইসরায়েলি হামলায় আইআরজিসি’র কমান্ডার-ইন-চিফ হোসেইন সালামি নিহত হন।
এ ছাড়া ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধানও নিহত হয়েছেন। আইআরজিসির নিহত গোয়েন্দাপ্রধানের নাম ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি। রোববার ইসরায়েলি হামলায় তিনি নিহত হন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: