- সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির
- মুগ্ধ ও সিদ্ধার্থের ডোপ টেস্টে মাদকের উপস্থিতি মেলেনি: পুলিশ
- সবার সঙ্গে সম্পর্কের দরজা খোলা রেখে বাণিজ্যিক-সামরিক চুক্তিতে যেতে হবে: আসিফ মাহমুদ
- স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় সৌদিতে বাংলাদেশিকে গুলি করে হত্যা
- ২ মার্কিন বিমানঘাঁটি ধ্বংস করল ইরান
- দেশে সেপ্টেম্বর মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ
ইউক্রেনের আরেকটি শহরের মেয়র অপহৃত
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর দিনিপ্রুদনের মেয়র ইয়েভেন মাতভেয়েভকে রুশ সেনারা অপহরণ করেছে বলে দাবি করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
‘রুশ যুদ্ধাপরাধীরা’ ইয়েভেনকে অপহরণ করেছেন বলে দাবি করেন কুলেবা।
তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে কোনো সমর্থণ না পেয়ে হামলাকারীরা সন্ত্রাসীতে পরিণত হয়েছে। আমি ইউক্রেন এবং গণতন্ত্রের বিরুদ্ধে রুশ সন্ত্রাস বন্ধ করার জন্য সব রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি।
গত তিনদিনে এ নিয়ে ইউক্রেনের দুজন মেয়রকে রুশ সেনারা অপহরণ করেছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।
এর আগে দক্ষিণ ইউক্রেনের মেলিতোপোল শহরের মেয়র ইভান ফেডোরভকে শুক্রবার রুশ সেনারা অপহরণ করেছে বলে অভিযোগ করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: