- মুগ্ধ ও সিদ্ধার্থের ডোপ টেস্টে মাদকের উপস্থিতি মেলেনি: পুলিশ
- সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির
- সবার সঙ্গে সম্পর্কের দরজা খোলা রেখে বাণিজ্যিক-সামরিক চুক্তিতে যেতে হবে: আসিফ মাহমুদ
- দেশে সেপ্টেম্বর মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ
- ২ মার্কিন বিমানঘাঁটি ধ্বংস করল ইরান
- স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় সৌদিতে বাংলাদেশিকে গুলি করে হত্যা
৩৬ দেশের আকাশপথ বন্ধ করল রাশিয়া
ব্রিটেন ও জার্মানিসহ ৩৬টি দেশের জন্য নিজেদের আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। সোমবার এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয় রাশিয়া।
এর আগে রাশিয়ার জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন।
ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লেইন এই ঘোষণা দিয়েছেন। এ ঘোষণার পর বহু যাত্রীবাহী আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
রাশিয়ান মালিকানাধীন, রাশিয়ায় নিবন্ধিত এবং রাশিয়া দ্বারা নিয়ন্ত্রিত যেকোনো ধরনের বিমানের জন্য ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন উরসুলা ফন।
এখন থেকে এমন সব বিমান, এমনকি ধনীদের ব্যক্তি মালিকানাধীন জেট ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশে অবতরণ, উড্ডয়ন এবং সে দেশগুলোর আকাশসীমার ওপর দিয়ে উড়েও যেতে পারবে না। একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য। জার্মানি তিন মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে।
এদিকে ইইউ’র এমন ঘোষণায় প্রতিশোধমূলক সিদ্ধান্ত হিসেবে রাশিয়ার সবচেয়ে বড় বিমানসংস্থা এরোফ্লোট জানিয়েছিল, তারাও ইউরোপগামী সকল ফ্লাইট বাতিল করবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: