- স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় সৌদিতে বাংলাদেশিকে গুলি করে হত্যা
- দেশে সেপ্টেম্বর মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ
- সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির
- মুগ্ধ ও সিদ্ধার্থের ডোপ টেস্টে মাদকের উপস্থিতি মেলেনি: পুলিশ
- সবার সঙ্গে সম্পর্কের দরজা খোলা রেখে বাণিজ্যিক-সামরিক চুক্তিতে যেতে হবে: আসিফ মাহমুদ
- ২ মার্কিন বিমানঘাঁটি ধ্বংস করল ইরান
ভারতে হাসপাতালে আগুন, পুড়ে মারা গেলেন করোনা রোগী
ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন লেগে পুড়ে মারা গেলেন এক করোনা রোগী।
নিহত সন্ধ্যা মণ্ডল (৬০) পূর্ব বর্ধমানের গলসির বড়মুড়িয়া গ্রামের বাসিন্দা। খবর আনন্দবাজার পত্রিকার।
হাসপাতাল সূত্র জানায়, শনিবার ভোর রাতে ওই আগুন লাগে। একজন কোভিড রোগীর আত্মীয় প্রথম আগুন দেখতে পান।
তারপর তিনি বাকিদের ঘুম ভাঙান। আগুন লাগার পর হাসপাতালের কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতালের রাধারাণী কোভিড ওয়ার্ডে প্রথম আগুনের শিখা দেখা যায়।
সেখানেই ৬ নম্বর ব্লকে করোনা আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন সন্ধ্যা। হাসপাতালের কোভিড ওয়ার্ডের অন্য রোগীর আত্মীয়দের অভিযোগ, আগুন লাগার সময় হাসপাতালের নিরাপত্তারক্ষীসহ অন্য কর্মীরা ঘুমোচ্ছিলেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: