- ২ মার্কিন বিমানঘাঁটি ধ্বংস করল ইরান
- সবার সঙ্গে সম্পর্কের দরজা খোলা রেখে বাণিজ্যিক-সামরিক চুক্তিতে যেতে হবে: আসিফ মাহমুদ
- সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির
- স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় সৌদিতে বাংলাদেশিকে গুলি করে হত্যা
- দেশে সেপ্টেম্বর মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ
- মুগ্ধ ও সিদ্ধার্থের ডোপ টেস্টে মাদকের উপস্থিতি মেলেনি: পুলিশ
ভারতের কর্ণাটকে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
ভারতের কর্ণাটকের দাভানগরে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন দুর্ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ভারতের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরে কর্ণাটকে জাগালুরু তালুকার গ্রামের কাছে একটি রাস্তার বিভাজকের সঙ্গে গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
জেলা পুলিশ সুপার সিবি রিশ্যন্ত বলেন, খবর শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। জানা যায় চালক মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এবং গাড়িতে থাকা ১৩ যাত্রী ঘুমিয়ে ছিলেন।
পুলিশ জানায়, গাড়ির যাত্রীরা বেঙ্গালুরু থেকে মকর সংক্রান্তি উদযাপন করতে হসপেটে যাচ্ছিল।
নিহতদের মরদেহ জাগলুর সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয় তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: