- দেশে সেপ্টেম্বর মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ
- ২ মার্কিন বিমানঘাঁটি ধ্বংস করল ইরান
- সবার সঙ্গে সম্পর্কের দরজা খোলা রেখে বাণিজ্যিক-সামরিক চুক্তিতে যেতে হবে: আসিফ মাহমুদ
- স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় সৌদিতে বাংলাদেশিকে গুলি করে হত্যা
- সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা, আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির
- মুগ্ধ ও সিদ্ধার্থের ডোপ টেস্টে মাদকের উপস্থিতি মেলেনি: পুলিশ
আইসোলেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট
ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে রোববার আইসোলেশনে রাখা হয়েছে এবং এখন তাকে কোভিড-১৯ পিসিআর টেস্টের ফলের জন্য নিজ বাড়িতে অপেক্ষা করতে হচ্ছে।
তার ১৪ বছর বয়সি মেয়ের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর হারেৎজের।
রোববার সকালের দিকে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের জন্য বেনেট অধিকৃত গোলান মালভূমিতে যান এবং মেয়ের করোনা পজিটিভ হওয়ার খবর শুনে তিনি দ্রুত সেখান থেকে বাসায় ফিরে যান।
করোনার টিকার বুস্টার ডোজ দেওয়ার পরও ইসরাইলে দ্রুতগতিতে ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে।
বেনেটের অফিস থেকে জানানো হয়েছে, তার মেয়েকে কোভিড ১৯-এর টিকা দেওয়া হয়েছে। তবে সে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে নাকি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে তা পরিষ্কার করেনি বেনেটের অফিস।
মন্ত্রিসভার বৈঠক শুরুর আগে বেনেট ও অন্য সদস্যরা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করান এবং তাতে সবাই নেগেটিভ বলে চিহ্নিত হন।
ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ যাতে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার জন্য ইসরাইলিদের প্রতি আহ্বান জানিয়েছিলেন নাফতালি বেনেট। কিন্তু তার স্ত্রী ও মেয়ে অবকাশ কাটাতে বিদেশে গেছেন এবং এ জন্য তিনি জনগণের সমালোচনার মুখে পড়েন।
ওমিক্রন ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত এক হাজার ১১৮ জন ইসরাইলি এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত খবর রয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: