সর্বশেষ
- নেপাল-চীনে ভয়াবহ বন্যায় নিহত প্রায় ৭৫০, নিখোঁজ ৩ হাজার
- এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
- চুনারুঘাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- কাশ্মীর দখলের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী
- মির্জা আব্বাস দেশে ফিরছেন ২ সেপ্টেম্বর
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ ঘণ্টা ধরে ৪০ কিলোমিটার যানজট
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- সঞ্চয়পত্রে মেয়াদপূর্তির আগে ভাঙালে কমে মুনাফা, টিআইএন না থাকলে বাড়ে কর
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
যুক্তরাজ্যে টানা তৃতীয় দিন আক্রান্তের রেকর্ড
18 December 2021, 11:51:45
যুক্তরাজ্যে করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের রেকর্ড হয়েছে। শুক্রবার দেশটিতে টানা তৃতীয় দিনের মতো রেকর্ড রোগী শনাক্ত হয়েছে।
এদিন যুক্তরাজ্যে ৯৩ হাজার ৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার আক্রান্ত হয় ৮৮ হাজার ৩৭৬ জন। এর আগে বুধবার শনাক্তের সংখ্যা ছিল ৭৮ হাজার ৬১০ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১১১ জনের। ফলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ছাড়িয়ে গেছে।
ব্রিটেনে গত ২৭ নভেম্বর প্রথম ওমিক্রন আক্রান্ত শনাক্ত হওয়ার পর নানা বিধিনিষেধ আরোপ করা হয়।
ওমিক্রন নিয়ে তাই আতঙ্কে বরিস জনসনের সরকার। সামনেই বড়দিনের উৎসব। এ অবস্থায় কড়াকড়ি বাড়াচ্ছে প্রশাসন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: