- তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ
- দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলাদেশিকে গুলি করে হত্যা
- রোহিঙ্গা গণহত্যার রায় নেতানিয়াহুর জন্যও বড় সতর্কবার্তা
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু
- ডায়াবেটিসের জন্য ডুমুরের উপকারিতা
- প্রথম ইনিংসে রেকর্ড, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধস; হারল বাংলাদেশ
- বিশ্বের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় শাহরুখ
- গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক
- ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে স্যামসাংয়ের দুই অ্যাপ
- মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল
থাই বিফ সালাদ
সালাদ একটি জনপ্রিয় মিশ্র খাবার, যা প্রধানত ফল এবং কাঁচা সবজি দিয়ে তৈরি করা হয়। বাংলাদেশে প্রধানত শসা, গাজর, টমেটো ইত্যাদি দিয়ে সালাদ তৈরি করা হলেও পৃথিবীজুড়ে সালাদের জন্য বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। তেমনি রন্ধনশিল্পী ফারজানা রহমান তানিয়া নিয়ে এলেন থাই বিফ সালাদ।
উপকরণ:
বিফ ইস্টেক- ২ পিস
মেরিনেশনের জন্য:
সয়া সস- ১ টেবিল চামচ
আখের গুড়- ১ চা চামচ
কালো গোলমরিচ গুড়া- স্বাদমতো
ড্রেসিং:
ফিস সস- ২ টেবিল চামচ
ব্রাউন সুগার- ১ টেবিল চামচ
লেবুর রস- ১/২ কাপ
ভেজিটেবল অয়েল- ২ টেবিল চামচ
কুচানো লাল মরিচ- ২টা
পিয়াজ কুচানো- ১ পিস
চেরি টমেটো অর্ধেক করা- ৬/৭ পিস
শসা বিচি ছাড়া টুকরা করা- ১টা
পুদিনা পাতা কুচানো- প্রয়োজন মতো
পিয়াজ পাতা কুচানো- প্রয়োজন মতো
সরিষার তেল- ৩ টেবিল চামচ
প্রস্তুত প্রণালী:
১. বিফ ইস্টেকগুলোকে মেরিনেট করার উপকরণগুলো দিয়ে মাখিয়ে মেরিনেশনের জন্য ২ ঘণ্টা রিফ্রজারেটারে রেখে দিব।
২. এরপর একটি ভারি ফ্রাই প্যানে তেল গরম করে এক এক পিঠ ৪ মিনিট করে ভাজব।
৩. ভাজা ইস্টেকগুলোকে ফয়েল পেপার দিয়ে ঢেকে ১০ মিনিট রেস্টে রেখে দিব।
৪. ১০ মিনিট পর ইস্টেক গুলোকে লম্বা স্লাইস করে নিব।
৫. অন্য একটি পাত্রে ড্রেসিং-এর উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব।
৬. এখন, সালাদ তৈরি করার জন্য কেটে রাখা উপকরণগুলো ভালো করে একসাথে মিক্স করব।
৭. পরিবেশন পাত্রে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: