- দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: কতটা চিন্তার, কতটা স্বাস্থ্যঝুঁকি?
- কিয়ামতের ময়দানে নবীজি (সা.) যেভাবে তার উম্মতকে চিনবেন
- গ্যাস-সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান
- জুলাই গণ-অভ্যুত্থান ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ের প্রতীক: রিজভী
- প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, সভাপতিত্ব করবেন খলিলুর রহমান
- জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে এবার তোপের মুখে কঙ্গনা
- এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
- নতুন চুল গজাতে ব্যবহার করুন রোজমেরি হেয়ার স্প্রে
- যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ফের হাতিরঝিলে ভাসমান লাশ
রাজধানীর হাতিরঝিলে ফের ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের একটি লাশ পাওয়া গেছে। শনিবার (২০ এপ্রিল) সকাল ৯টায় প্রত্যক্ষদর্শীদের থেকে খবর পেয়ে লাশটি উদ্ধারে তৎপর হয় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে ব্রিজ ধরে যাওয়ার পথে লাশটি ভাসতে দেখেন তারা। ৯৯৯-এ ফোন করলে হাতিরঝিল থানা ও বাড্ডা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এখন পর্যন্ত মরদেহের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধারের চেষ্টা করছে। যদিও হাতিরঝিল থানা এরিয়ার মধ্যে এ লাশের অবস্থান নয়।
এর আগে ১৫ এপ্রিল হাতিরঝিল থেকে ভাসমান অবস্থায় ফয়েজ কাদের চৌধুরী (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের সঙ্গে রাগারাগি করে অভিমানে তিনি হাতিরঝিলের পানিতে আত্মহত্যা করেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: