- আন্তর্জাতিক নারী দিবসে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া
- ট্যাংকের তেল মেপে বাংলাদেশে ঢুকছে ভারতীয় ট্রাক
- ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হতে যাচ্ছে: মার্কিন অর্থমন্ত্রী
- অনলাইনে মিলছে ১৭ মার্চের ট্রেনের টিকিট, যেভাবে কিনবেন
- তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ
- দুই বছরের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
বিমানবন্দর সড়কের যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
বিমানবন্দর সড়কে চলাচলকারী যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি)। মঙ্গলবার (২৮ মার্চ) রোডস অ্যান্ড হাইওয়ের (আরএইচডি) বরাত দিয়ে নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পের বাস্তবায়নকারী এই সংস্থা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সেতু নির্মাণের প্রয়োজনে বিমানবন্দর মহাসড়কে ৩১ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত প্রতি শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গাড়ি চলাচল সীমিত থাকবে।
এ সময় যাত্রীদের সময় নিয়ে যাত্রার অনুরোধ করা হলো। সেই হিসাবে ৩১ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত ১৩টি শুক্রবার রয়েছে। এই ১৩ রাতে ৭ ঘণ্টা করে ওই পথে যান চলাচল সীমিত থাকবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: