- প্রোটিন হিসেবে ডিম-টমেটোর সালাদ কতটা কার্যকর?
- কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
- ভোজ্যতেলের দাম বাড়ছে কিনা, যা জানালেন বাণিজ্যমন্ত্রী
- হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন
- চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, সবার চোখ এখন ট্রাম্পের দিকে
- রোদে বের হওয়ার আগে ত্বক সুরক্ষায় যেসব ভুল এড়িয়ে চলবেন
- নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশের দল ঘোষণা
- লালবাগ থানার মামলায় জামিন পেলেন শিরীন শারমিন চৌধুরী
- বিরল পঞ্জিকাভিত্তিক ঘটনা, এক বছরেই তিন ঈদ ও দুই হজ
- খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা
রুশ বাহিনীকে আইএস জঙ্গির সঙ্গে তুলনা জেলেনস্কির
ইউক্রেনের যুদ্ধবন্দিকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে। ভ্লাদিমির পুতিনের বাহিনীর এমন একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তাদের এই আচরণের জন্য রুশ বাহিনীকে আইএস জঙ্গিদের সঙ্গে তুলনা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অবশ্য ভাইরাল ওই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিওতে দেখা যাচ্ছে, রুশ সেনাবাহিনীর পোশাক পরা এক ব্যক্তি ছুরি হাতে একজনের গলা কাটছে। যার ওপর এই অত্যাচার চলছে। তার গায়ে রয়েছে হলুদ রঙের ব্যান্ড। এই হলুদ ব্যান্ড ইউক্রেনের সেনা ব্যবহার করে।
ওই ভিডিওর সূত্র ধরেই জেলেনস্কি বলেন, এমন একটা ঘটনা, যা গোটা বিশ্ব অস্বীকার করতে পারবে না। সবাই দেখতে পাচ্ছে, ওই পশুগুলো (রুশ সেনা) কীভাবে মানুষকে খুন করছে। এটা সবার দায়িত্ব যে, কীভাবে এই আতঙ্ক থেকে মানুষকে মুক্তি দেওয়া যায়।
তিনি এ ঘটনায় জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন।
ওই ভিডিও প্রসঙ্গে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা টুইট করেন, ইউক্রেনের যুদ্ধবন্দিদের নিয়ে যে ভিডিও রুশ সেনা প্রকাশ করছে, তা ভয়াবহ। অথচ এরাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কর্তৃত্ব করে যাচ্ছে। ইউক্রেন থেকে তো বটেই, রাশিয়ার জঙ্গিদের জাতিসংঘ থেকেও দূর করে দেওয়া উচিত।
সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: