ইন্টারনেট
ADS

নয়াপল্টনে শ্রমিক সমাবেশ মঞ্চে তারেক রহমান

1 May 2026, 5:47:44

মহান মে দিবস উপলক্ষে রাজধানী নয়া পল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

শুক্রবার (১ মে) বিকাল চারটা ২০ মিনিটে পূর্ব নির্ধারিত এই কর্মসূচিতে যোগ দিয়ে সমাবেশের আসন গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উপস্থিত নেতাকর্মীদের বাঁধভাঙ্গা উচ্ছাস দেখা যায়। প্রধানমন্ত্রী তারেক রহমান ও সমাবেশ মঞ্চে উঠে উপস্থিত নেতাকর্মীদের হাত নেড়ে স্বাগত জানান।

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতারা বক্তব্য রাখবেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: