- হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের
- পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি: হানিফ সংকেত
- গরমের দিনে পান্তা ভাতে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা
- সারা দেশে আতঙ্ক ছড়াচ্ছে হাম, শিশুকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে যারা
- এক মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবে মিলছে না মুক্তি
- মুখের ঘাম এড়াতে পাউডার কতটা কার্যকর
- এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
- সৌদি পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
- যে পদক্ষেপ নিলে হ্যাক হবে না ফেসবুক আইডি
রাশিয়াকে চাপে ফেলতে বাইডেন-জেলেনস্কি ফোনালাপ
তৃতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে ইউক্রেন ও রাশিয়া। ইউক্রেনে রক্তাক্ত সংঘর্ষ অবসানের লক্ষ্যে এর আগে বেলারুশে উভয়পক্ষ আরো দুই দফা বৈঠক করেছে। যদিও ওই দুই বৈঠক থেকে কোনও সমাধান আসেনি। এদিকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে আবারও ফোনে কথা বলেছেন বাইডেন ও জেলেনস্কি।
শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দলের পার্লামেন্টারি নেতা এবং প্রতিনিধি দলের সদস্য আরাখামিয়া তার ফেসবুক পেজে বলেন, সোমবার তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে টেলিফোনে কথা বলেছেন।
উভয়ে অথনৈতিক সহযোগিতা এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করেন।
জেলেনস্কি এক ঘোষণায় এ কথা জানান।
এক টুইট বার্তায় জেলেনস্কি বলেন, “ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আমাদের মধ্যে আরেক দফা কথা হয়েছে। আমরা ইউক্রেনকে অর্থনৈতিক সহযোগিতা এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে কথা বলেছি।”
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: