- সারা দেশে আতঙ্ক ছড়াচ্ছে হাম, শিশুকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- যে পদক্ষেপ নিলে হ্যাক হবে না ফেসবুক আইডি
- এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে যারা
- মালয়েশিয়ায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাংলাদেশি নিহত
- সময়মতো হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বিগত দুই সরকার: প্রধানমন্ত্রী
- চার জাহাজে দেশে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল
- ‘হাওয়া’র রেকর্ড ভেঙে দিলো ‘বনলতা এক্সপ্রেস’
- ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের
- পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি: হানিফ সংকেত
- হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের
ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে পোল্যান্ড, বিনিময়ে পাবে এফ-১৬
রুশ সামরিক বাহিনীকে মোকাবেলায় সোভিয়েত আমলের কিছু যুদ্ধবিমান ইউক্রেনকে দেওয়ার চিন্তা ভাবনা করছে ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ড। বিনিময়ে আধুনিক এফ-১৬ যুদ্ধবিমান পোল্যান্ডকে দিবে যুক্তরাষ্ট্র।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জরুরি ভিত্তিতে অনেক বিমানের দরকার বলে মিত্র দেশগুলোকে জানিয়েছিলেন। তারপরই বিমানসহ আধুনিক অস্ত্র সরবরাহের বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছে মিত্র দেশগুলো।
যুক্তরাষ্ট্রের আধুনিক বিমান থাকলেও সেসব বিমান চালনায় দক্ষ নয় ইউক্রেনের পাইলটরা। তারা রাশিয়ার তৈরি বিমান চালনায় দক্ষ। এ কারণে পোল্যান্ডে থাকা কিছু বিমান ইউক্রেনকে দেওয়ার চিন্তা ভাবনা করছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউজের এক কর্মকর্তা মার্কিন গণমাধ্যমকে জানান,‘আমরা বিষয়টি নিয়ে পোল্যান্ডের সরকারের সঙ্গে কাজ করছি এবং ন্যাটোভুক্ত বাকি দেশগুলোর সঙ্গেও আলাপ করছি।’
সোভিয়েত আমলের বিমান ইউক্রেনকে সরবরাহ করলে বিনিময়ে পোল্যান্ড কী পাবে, এখন তা নিয়েই উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে ।
হোয়াইট হাউজের কর্মকর্তারা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার মি. জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন, যেখানে তিনি ইউক্রেনের জন্য নিরাপত্তা, মানবিক এবং অর্থনৈতিক সহায়তা দেয়ার উদ্যোগ নেয়ার কথা বলেছেন। অতিরিক্ত তহবিল বরাদ্দের জন্য তিনি কংগ্রেসের সঙ্গে আলোচনা করছেন বলেও জানিয়েছেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: