- বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির
- রেকর্ড উচ্চতায় রুপা, সোনার দামেও বড় লাফ
- উচ্চ রক্তচাপ এড়াতে যেসব অভ্যাস বদলানো জরুরি
- রঙিন ফুলকপি: কেন সাধারণ ফুলকপির চেয়ে ভালো?
- উচ্চ ক্ষমতার ভারতীয় বিস্ফোরকের চালান জব্দ
- সুপ্রিম কোর্ট সচিবালয়ের যুগ্মসচিব হলেন মনজুর কাদের
- মানসিক চাপ কমাতে প্রাকৃতিক সমাধান ‘মধু’
- দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
- আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
- ‘কিং’ মুক্তির তারিখ জানালেন শাহরুখ
প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে ভেঙে গেল দুই বাড়ি, নিহত ১৫
প্রবল বৃষ্টিতে ভারতের মুম্বাইয়ে দুটি বাড়ি ভেঙে পড়েছে। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন।
শনিবার গভীর রাতে মুম্বাইয়ের চেম্বুর ও সুরিয়া নগরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ভাসি নাকা এলাকার চেম্বুরে ভেঙে পড়া বাড়ির নিচ থেকে ১২ জনের দেহ উদ্ধার করা হয়েছে। দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে বিক্রোলির সুরিয়া নগর এলাকায় তিন জনের মৃতদেহ পাওয়া গেছে। আরও দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে বলেই জানিয়েছে পুলিশ।
শুক্রবার থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে মুম্বাইয়ে। ইতোমধ্যেই চুনাভাট্টি, দাদার, গাঁধী মার্কেট, চেম্বুর, কুরলা, বোরিভলি প্রভৃতি এলাকা পানির নিচে। আরও পাঁচ দিন মুম্বাইয়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: