- কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার পরিকল্পনা নেই: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
- ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২
- বিএনপির ৩৬ নারী প্রার্থী চূড়ান্ত, ঘোষণা সোমবার
- পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে: তারেক রহমান
- জ্বালানি সংকট: দূরপাল্লার বাসে প্রতি কিমিতে ৪ টাকা ভাড়া বাড়ানোর প্রস্তাব
ভারতে হাজারের নিচে নামল করোনায় মৃত্যু
ভারতের করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৭৯ জনের। দীর্ঘদিন পর দেশটিতে করোনায় মৃত্যু হাজারের নিচে নামল।
সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় দেশটির প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৬ হাজার ১৪৮ জন আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৭৩০ জনের।
আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ কোটি ২৭ লাখ ৯ হাজার ৩৩১ জনে।
এর আগে রোববার দেশটিতে করোনায় মৃত্যু হয়েছিল ১২৫৮ জনের, আক্রান্ত হয়েছিলেন ৫০ হাজার ৪০ জন।
সোমবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৩৮ হাজার ৮৬২ জনের। করোনাক্রান্ত হয়েছেন ১৮ কোটির বেশি মানুষ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: