- ২০১০-এর সাথে ৭ মিলের কারণে দ্বিতীয় বিশ্বকাপ জিতল স্পেন!
- ফ্যামিলি কার্ডে সঠিক তথ্যভাণ্ডার গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- জুলাইয়ের প্রথম ১৮ দিনে দেশে এলো প্রায় ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ২ ফ্ল্যাটে যা পাওয়া গেল
- হামাসের নতুন রাজনৈতিক প্রধান খলিল আল-হাইয়া
- ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার আভাস
ভাপা ডিমের রেসিপি
আজ রইলো ভিন্ন স্বাদের একটি ডিমের রেসিপি। রেসিপি দিয়েছেন সিতারা ফিরদৌস।
উপকরণ:
বড় ডিম ৪টি, ঘন দুধ ৪ টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, লবণ সামান্য।
সব উপকরণ একসঙ্গে বিটারের সাহায্যে বিট করে নিন। ৬ ইঞ্চি/৬ ইঞ্চি গোল অথবা চারকোনা পাত্রে ঘি অথবা তেল লাগিয়ে মিশ্রণ ঢেলে দিন। স্টিমারে অথবা গরম পানির ওপর রেখে ১৫ থেকে ২০ মিনিট ভাপে সেদ্ধ করে নিতে হবে। ঠান্ডা হলে পছন্দমতো টুকরা করে নিতে হবে।
ঝোলের উপকরণ:
পেঁয়াজকুচি আধা কাপ, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, জিরাবাটা আধা চা-চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, মরিচের গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো, চিনি ১ চা-চামচ, টক দই ২ টেবিল চামচ, তেল ৩ টেবিল চামচ, ঘি ৩ টেবিল চামচ, দারুচিনি ২ টুকরা, এলাচ ৪টি, লবঙ্গ ৪টি, তেজপাতা ২টি, ঘন দুধ আধা কাপ।
প্রণালি:
তেল, ঘি চুলায় দিয়ে দিন। পেঁয়াজ ঘিয়া রং করে ভেজে নিন। সব বাটা মসলা, গুঁড়া মসলা, গরমমসলা ভালো করে কষিয়ে নিতে হবে। লবণ, টক দই দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। চিনি ও দুধ দিতে হবে। ফুটে উঠলে ডিমের টুকরাগুলো দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিন।
সূত্র: প্রথম আলো
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: