ইন্টারনেট
হোম / টিপস / বিস্তারিত
ADS

শীতে উষ্ণতা পেতে রইল বেডরুম টিপস

12 December 2024, 6:27:38

এখন চলছে শীতকাল। পুরোপুরি শীতের মৌসুম। হিমশীতল বিছানায় গা এলিয়ে দেওয়ামাত্রই যেন উড়ে এসে জুড়ে বসছে আলস্য। মন কিছুতেই লেপতোশকের মাঝ থেকে যেন বের হতে চায় না। এদিকে সামনে রতিসুখের হাতছানি বাড়াচ্ছে। মনের উদ্দাম আকাঙ্ক্ষা সত্ত্বেও শরীর যেন কিছুতেই আর কম্বলের আরাম ছেড়ে বেরিয়ে আসতে চায় না। শরীরকে পোষ মানাতে শিখুন। তাহলে শীতেও যৌনজীবন হয়ে উঠবে উপভোগ্য। জেনে নিন বেডরুমের ম্যাজিক টিপস।

যৌনতার ক্ষেত্রে নারী শরীরের পদযুগলের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। আর শীতে পায়ের তলা সবার আগে ঠান্ডা হয়। তাই রাতে শোবার আগে আপনি ও আপনার সঙ্গী— দুজনেই মোজা পরে নেবেন। পায়ের উষ্ণতায় ঠান্ডা কম লাগবে। আর বাকি শরীরের দায়িত্ব আপনি কিংবা আপনার সঙ্গীর রতিক্রিয়ার কৌশলের ওপর নির্ভর করছে।

শীতকালে যদি কম্বলের আরাম ছেড়ে বের হতে ইচ্ছে না করে, তাহলে সঙ্গীকেও তার আড়ালে ডেকে নিন। স্পুনিং পজিশনের নাম শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ, ঠিক দুটো চামচের মতো— একে অন্যের শরীরের সঙ্গে লেপটে থাকা। এতে লেপ ছেড়ে বেরও হতে হবে না, আবার যৌনতাও উপভোগ করতে পারবেন অনায়াসে।

আবার যৌনমিলনের আগে সুগন্ধী চা পান করতেও ভুল করবেন না। কারণ এতে আপনার শরীরে যেমন উষ্ণতা তৈরি হবে, তেমনই আপনার উষ্ণ ঠোঁটের আলতো ছোঁয়াতেই সঙ্গীর কামোত্তেজনা কয়েকগুণ বাড়িয়ে তুলবে।

এ ছাড়া আরও একটি বিষয় লক্ষণীয়—যদি শরীরের মিলনের সময় আপনার মুখের কোনো দুর্গন্ধের সম্ভাবনা থাকে, সে ক্ষেত্রে গরম কফি কিংবা চা অবশ্যই পান করতে ভুলবেন না। এরপরই আপনার অনুভূতি জাগবে—মুক্তবিহঙ্গের মতো আকাশে উড়ছেন আপনি। নিম্নাঙ্গের প্রান্তে যখন পৌঁছবেন, কবোষ্ণ অনুভূতি আরামদায়ক হবে। এর মধ্যেই আপনি একটা কাজ করতে কখনই ভুলবেন না। সেটি হচ্ছে ইষদুষ্ণ তেলের মালিশ। এর একাধিক লাভ রয়েছে। শরীরের শুষ্কভাব দূর হয়ে কোমলতা আসবে। এ সুযোগে ফোর প্লেও সেরে নিতে পারবেন, আর সঙ্গীর শরীরে রতিসুখের তীব্র আগ্রহ জাগিয়ে তুলতে পারবেন। জীবন যেন চলার পথে বাধাবিহীন গতিতে ছুটবে। আপনার মন থেকে শীতের অনুভূতি হারিয়ে যাবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: