- তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ
- রোহিঙ্গা গণহত্যার রায় নেতানিয়াহুর জন্যও বড় সতর্কবার্তা
- ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল
- গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক
- দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলাদেশিকে গুলি করে হত্যা
- ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে স্যামসাংয়ের দুই অ্যাপ
- প্রথম ইনিংসে রেকর্ড, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধস; হারল বাংলাদেশ
- বিশ্বের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় শাহরুখ
- আবহাওয়া বদলাতেই ঠোঁট ফাটছে? জেনে নিন সমাধান
শীতে হাত-পা বরফ ঠান্ডা হলে দ্রুত যা করবেন
শীতে হাত পা ঠান্ডা হয়ে যাওয়া স্বাভাবিক। তবে সব সময় হাত পা ঠান্ডা হয়ে থাকার কারণে অনেকে অস্বস্তিতে ভোগেন। কারো কারো ব্যথার অনুভূতিও হয়। আসলে রক্ত প্রবাহ আমাদের শরীরকে গরম রাখে।
তবে শীতে ঠান্ডার কারণে হাত ও পায়ের রক্তনালী সংকুচিত হয়। ফলে শরীরের এসব অংশের রক্ত প্রবাহ অনেকটাই কমে যায়। এ কারণে শরীরের এসব অংশে ঠান্ডার অনুভূতি বেশি থাকে।
তবে সবার ক্ষেত্রে এমনটি হয় না। কিছু কিছু মানুষ এ সমস্যায় বেশি ভোগেন। আপনার ক্ষেত্রে যদি
এমনটি হয় তাহলে যা করবেন জেনে নিন-
– মোজা ও গ্লাভস করুন। এজন্য ভালো কাপড়ের গ্লাভস ও মোজা ব্যবহার করুন। ফলে হাত-পা গরম থাকবে।
– হাত ও পায়ে সরিষার তেল মাখুন। এর ফলে হাত পায়ে রক্ত প্রবাহ বাড়বে। গরম অনুভুতি মিলবে। অনেক সময় রাতে পা ঠান্ডা থাকায় শরীরে কাঁপুনি হয়। তাই রাতে ঘুমানোর আগে পায়ে সরিষার তেল লাগান।
আরো পড়ুনঃ কাজের মাঝে হঠাৎ মাথাব্যথা করলে যা করবেন
– নিয়মিত ব্যায়াম করলেও শীতের শরীর গরম থাকে। দিনে অন্তত ৩০ মিনিট ব্যায়াম করুন। শরীর চর্চা করলে সারা শরীরে রক্ত সঞ্চালন বাড়ে।
– অতিরিক্ত ঠান্ডা হলে হাত পায়ে হিটিং প্যাড ব্যবহার করুন।
আরো পড়ুনঃ হঠাৎ কোথাও আঘাত পেলে কী করবেন?
– শরীরের রক্ত প্রবাহ কমে যাওয়ার কারণ হলো অ্যানিমিয়ার লক্ষণ। তাই রক্ত প্রবাহ বাড়াতে আয়রন যুক্ত খাবার খান যেমন শাক, সবজি, মাছ, মাংস ইত্যাদি।
– শীতে পানি খাওয়া কম হয় ফলে শরীর আর্দ্রতা হারায়। এ কারণে ও হাত পা ঠান্ডা হতে পারে। তাই দিনে পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: