- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে মিলবে আয়ের সুযোগ
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন এক সুবিধা নিয়ে আসার পরিকল্পনা করছে। বিশেষ করে কনটেন্ট ক্রিয়েটর ও কমিউনিটি নির্মাতাদের জন্য এটি হতে পারে বড় সুযোগ। জানা গেছে, খুব শিগগিরই চ্যানেলভিত্তিক আয়ের ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে মেটা প্ল্যাটফর্ম-এর মালিকানাধীন এই অ্যাপে চ্যানেল ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন আপডেট, ছবি, ভিডিও ও তথ্য শেয়ার করতে পারেন। ফলোয়াররা এসব চ্যানেল অনুসরণ করে নিয়মিত কনটেন্ট দেখেন। তবে পরীক্ষাধীন নতুন ফিচার চালু হলে চ্যানেল পরিচালকদের জন্য আয় করার নতুন দ্বার খুলবে।
নতুন ব্যবস্থায় নির্দিষ্ট কিছু চ্যানেল সাবস্ক্রাইব করতে ব্যবহারকারীদের অর্থ পরিশোধ করতে হতে পারে। ফলে আগে উন্মুক্ত থাকা কিছু কনটেন্ট ভবিষ্যতে কেবল সাবস্ক্রাইবারদের জন্য সীমাবদ্ধ থাকতে পারে। এতে চ্যানেল পরিচালকেরা তাদের কনটেন্ট থেকে সরাসরি আয় করতে পারবেন।
এছাড়া নতুন ফিচারে চ্যানেল পরিচালকেরা কতজন ব্যবহারকারী সাবস্ক্রিপশন নিয়েছেন, সেটিও আলাদাভাবে দেখতে পারবেন। বর্তমানে শুধু ফলোয়ার সংখ্যা দেখা গেলেও ভবিষ্যতে সাবস্ক্রাইবার সংখ্যা প্রদর্শিত হলে চ্যানেলের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আরও স্পষ্টভাবে বোঝা যাবে।
অন্যদিকে, যারা অর্থ দিয়ে সাবস্ক্রিপশন নেবেন, তাদের জন্য থাকতে পারে এক্সক্লুসিভ কনটেন্ট—যেমন বিশেষ আপডেট, অতিরিক্ত পোস্ট বা আলাদা তথ্য, যা সাধারণ ফলোয়ারদের জন্য উন্মুক্ত থাকবে না।
তবে এই সাবস্ক্রিপশন সুবিধা পুরোপুরি ঐচ্ছিক থাকবে। অর্থাৎ, ব্যবহারকারীরা চাইলে আগের মতোই বিনামূল্যে চ্যানেল ফলো করতে পারবেন। আবার বিশেষ কনটেন্ট পেতে আগ্রহীরা অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন নিতে পারবেন।
বিশেষজ্ঞদের মতে, এই ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপ ধীরে ধীরে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একটি সম্ভাবনাময় আয়ের প্ল্যাটফর্মে পরিণত হতে পারে। এতে ব্যবহারকারীরা যেমন উন্নত মানের কনটেন্ট পাবেন, তেমনি নির্মাতারাও তাদের কাজের জন্য নতুন আয়ের উৎস খুঁজে পাবেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: