- যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
- প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, সভাপতিত্ব করবেন খলিলুর রহমান
- গ্যাস-সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান
- জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে এবার তোপের মুখে কঙ্গনা
- দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত
- এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
- নতুন চুল গজাতে ব্যবহার করুন রোজমেরি হেয়ার স্প্রে
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- ওয়াই-ফাই ধীরগতির, রাউটারের একটি সেটিং বদলালেই মিলতে পারে সমাধান
- কিয়ামতের ময়দানে নবীজি (সা.) যেভাবে তার উম্মতকে চিনবেন
ফেসবুকে ‘এভরিওয়ান ট্যাগ’ থেকে আসা নোটিফিকেশন বন্ধ করার উপায়
ফেসবুক ফিচার ‘এভরিওয়ান ট্যাগ’ করে দিলে সেই গ্রুপের সব ব্যবহারকারীর কাছে নোটিফিকেশন যায়। এই ফিচারের মাধ্যমে বিভিন্ন গ্রুপের অ্যাডমিনরা মেম্বারদের ‘এভরিওয়ান’ কমেন্টস করে সবাইকে ট্যাগ করতে পারেন। এছাড়াও প্রোফাইলে @friends লিখে কোনো পোস্টে কমেন্ট করলেই বন্ধুদের সবাই মেনশনড হন। এতে গ্রুপের সেই পোস্ট অনেক মানুষ দেখার সুযোগ পেলেও তা অনেকের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় ।
তাই ব্যবহারকারীরা চাইলে ফেসবুকে এভরিওয়ান ট্যাগ মেনশন বন্ধ করতে পারেন। যেভাবে বন্ধ করবেন:
প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপে যেতে হবে। এরপর অ্যাকাউন্ট লগইন করুন। ফেসবুক ফিডের ওপরে ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। নিচে স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নির্বাচন করতে হবে। এরপর সেটিংসে চাপুন। পরের পেজে নিচে স্ক্রল করে প্রেফারেন্সের নিচে থাকা নোটিফিকেশনসে ট্যাপ করুন।
এরপর ‘হোয়াট নোটিফিকেশনস ইউ রিসিভ’–এর নিচে থাকা ট্যাগস নির্বাচন করুন। পরের পেজে নিচে স্ক্রল করতে হবে। রিসিভ নোটিফিকেশনস ফর এর নিচে থাকা ব্যাচ মেনশনস বন্ধ করুন। এটি বন্ধ করলে ফেসবুকে এভরিওয়ান ট্যাগ মেনশনের কোনো নোটিফিকেশন আসবে না।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: