- মা হারালেন চিত্রনায়িকা পপি
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- খেজুরের বিস্ময়কর গুণ
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
সাংবাদিকরা আয় করবেন এক্স থেকে
ধনকুবের ইলন মাস্ক এবার সাংবাদিকদের বেশি আয়ের পথ বাতলে দিয়েছেন। তার নিয়ন্ত্রিত সোশ্যাল মাধ্যম থেকে অর্থ আয় করা যাবে বলে জানিয়েছেন এ বিতর্কিত প্রযুক্তি উদ্যোক্তা। এজন্য সরাসরি এক্সে সংবাদ প্রকাশ করতে হবে। এনডিটিভি। টেসলার প্রধান নির্বাহী জানান, সাংবাদিকরা সরাসরি এক্সে সংবাদ প্রকাশ করলে বেশি আয় করতে পারবেন। সঙ্গে লেখার স্বাধীনতার প্রতিশ্রুতি দেন এ খ্যাপাটে উদ্যোক্তা।
মঙ্গলবার ভোরে ইলোন টুইটে লেখেন, লেখার স্বাধীনতা ও বেশি অর্থ উপার্জন করতে চান-আপনি যদি এমন সাংবাদিক হন তবে সরাসরি এ প্ল্যাটফর্মে (এক্স) সংবাদ প্রকাশ করুন।
কিছুদিন আগে জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম টুইটারকে এক্স নামে রিব্র্যান্ডিং করেন মাস্ক। এবারই প্রথম নয় আগেও আর্টিকেল প্রকাশের পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি।
জানা গেছে, মাসিক সাবস্ক্রিপশন না থাকলে ব্যবহারকারীদের আর্টিকেল প্রতি অর্থ পরিশোধ করতে হবে। সাবস্ক্রিপশন থাকলে তাদের খরচ কমবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: