- ফোনের ব্যাটারি বাঁচাতে গুগল ফটোসের নতুন ফিচার
- তেঁতুলিয়ায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে
- প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
- চার ধরনের প্রাকৃতিক তেলে ত্বক হবে টানটান
- ‘অশালীন’ মন্তব্য করে বিপাকে হানি সিং
- সংযুক্ত আরব আমিরাতে বন্দি ৪৪০ বাংলাদেশিকে রাজকীয় ক্ষমা
- স্টার সিনেপ্লেক্সে ‘সুলতানাস ড্রিম’
- ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প
- দেশের বাজারে আকাশছোঁয়া স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা
- ২৪ জানুয়ারি কুমিল্লা যাবেন তারেক রহমান
সচল হয়েছে নেটওয়ার্ক, জানাল গ্রামীণফোন
প্রায় দুই ঘণ্টা পর সচল হলো গ্রামীণফোনের নেটওয়ার্ক। বৃহস্পতিবার দুপুর পৌণে দুইটার দিকে নেটওয়ার্ক সচল হয় বলে জানিয়েছেন গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খায়রুল বাশার। তিনি বলেন, দুপুর ১টা ৪৭ মিনিটে সারাদেশে গ্রামীণফোনের নেটওয়ার্ক স্বাভাবিক হয়েছে।
এর আগে দুপুর পৌনে ১২টার দিকে অপটিক্যাল ফাইবার কেবল কাটা পড়ে রাজধানীসহ দেশের অনেক জায়গায় গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয় হয়।
গ্রামীণফোনের একটি সূত্র জানায়, সড়ক মেরামতের সময় টাঙ্গাইল, গাজীপুর ও সিরাজগঞ্জে তিন জায়গায় কেবল কাটা পড়েছিল।
এ ঘটনায় গ্রামীণফোনের ভেরিফায়েড ফেসবুক পেজে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৮ মিনিটে দুঃখ প্রকাশ করে একটি পোস্ট দেওয়া হয়। এতে বলা হয়, ‘ফাইবার অপটিক কেবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: