- ২৪ জানুয়ারি কুমিল্লা যাবেন তারেক রহমান
- চার ধরনের প্রাকৃতিক তেলে ত্বক হবে টানটান
- স্টার সিনেপ্লেক্সে ‘সুলতানাস ড্রিম’
- ফোনের ব্যাটারি বাঁচাতে গুগল ফটোসের নতুন ফিচার
- শালগম খাওয়ার উপকারিতা
- প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
- পদত্যাগ করেননি নাজমুল, মাঠে যাননি ক্রিকেটাররা
- তেঁতুলিয়ায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে
- সংযুক্ত আরব আমিরাতে বন্দি ৪৪০ বাংলাদেশিকে রাজকীয় ক্ষমা
- শুধু ঠান্ডা নয়, অন্যান্য যেসব কারণে হতে পারে কাশি
ব্যান্ডউইথ রপ্তানি করা হচ্ছে ভারতে
ভারতে ব্যান্ডউইথ রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারতে ব্যান্ডউইথ রপ্তানির বিষয়টির সত্যতা রয়েছে। ভারতের সঙ্গে আইপি ট্রানজিট লিজ প্রদান সংক্রান্ত একটি চুক্তি ২০১৫ সালের ৬ জুন স্বাক্ষর হয়েছে।
‘চুক্তি অনুযায়ী, দেশটির পূর্বাঞ্চলের প্রদেশগুলোর জন্য প্রাথমিক অবস্থায় ১০ জিবিপিএস ব্যান্ডউইথ বাংলাদেশ থেকে লিজ দেওয়া হয়। বিএসসিসিএল বর্তমানে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি বিএসএনএলকে ত্রিপুরায় ২০ জিবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি করছে।’
মঙ্গলবার জাতীয় সংসদে এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মোহম্মদ হাবিব হাসানের প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার বলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন বিটিআরসি গত ৩১ ডিসেম্বর পর্যন্ত ইস্যুকৃত বিজনেস প্রসেস আউটসোর্সিং বা কলসেন্টার রেজিস্ট্রেশন সার্টিফিকেটধারী প্রতিষ্ঠানের সংখ্যা ১৭৯টি।
কল সেন্টার: অপারেশনাল কল সেন্টারের সংখ্যা ৬৮টি। এর মধ্যে আন্তর্জাতিক কল সেন্টার ৪৫টি ও অভ্যন্তরীণ কল সেন্টারের সংখ্যা ২৩টি। ডাক অধিদপ্তরের প্রচলিত অর্থে কোনো কল সেন্টার নেই বলে জানান মন্ত্রী।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: