- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
হোয়াটসঅ্যাপ মেসেজ ডিলিট করার সময় বাড়ছে
শিগগিরিই ‘ডিলিট মেসেজ ফর এভরিওয়ান’ ফিচারটির সময়সীমা বাড়াতে চলেছে হোয়াটসঅ্যাপ। হয়তো সেই সময়সীমা বদলানোর ঘোষণা হতে পারে দ্রুতই।
কোনও মেসেজ পাঠালে তা ‘সিন’ হওয়ার পরে মুছে দিতে চাইলে এখন সর্বোচ্চ সময় পাওয়া যায় ১ ঘণ্টা ৮ মিনিট ১৬ সেকেন্ড। জানা যাচ্ছে,দীর্ঘদিন ধরেই এই নিয়ে চিন্তাভাবনা করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। অবশেষে সেই সময়সীমা বাড়িয়ে একেবারে এক সপ্তাহ করার ব্যাপারে পদক্ষেপ করা হচ্ছে।
পরবর্তী আপডেটে মেসেজ মুছে ফেলার জন্য ৭ দিন ৮ মিনিটকে সর্বোচ্চ সীমা হিসেবে ধরা হবে। অর্থাৎ আগের থেকে অনেক বেশি সময় পাবেন ইউজাররা। তবে এর আগে শোনা গিয়েছিল মেসেজ ডিলিট করার ক্ষেত্রে কোনও বাঁধাধরা সময়সীমা রাখবে না হোয়াটসঅ্যাপ।
সপ্তাহ, মাস, বছর পেরিয়েও পুরনো মেসেজ ডিলিট করা যাবে। তবে শেষ পর্যন্ত তেমন অপশন না রেখে বর্তমান সময়সীমাকে বাড়ানোর সিদ্ধান্তই নিতে চলেছে ফেসবুকের মালিকানাধীন এই সংস্থা। যদিও এখনও এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তারা। তবে সম্ভবত শিগগিরি এ ব্যাপারে কোনও ঘোষণা করতে পারে হোয়াটসঅ্যাপ।
কেবল এই একটি পরিবর্তনই নয়, আরও নতুন ফিচার আনা হতে পারে। এর মধ্যে অন্যতম ফরোয়ার্ড করা ভয়েস মেসেজের প্লেব্যাক স্পিড ফিচার। আইফোনের জন্য হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনে এটি পরীক্ষামূলক ভাবে চালানো হলেও অ্যানড্রয়েডে এখনই তা আনা হচ্ছে না বলেই জানা যাচ্ছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: