- নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’
- মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
- শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
- রংপুর অভিমুখে আট দফা দাবিতে ১১ দলের লংমার্চ শুরু
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
- জুমার নামাজের সময় পুলিশ কম্পাউন্ডে বিস্ফোরণ, নিহত ১৬
- রংপুর অভিমুখী লংমার্চ হবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক: গোলাম পরওয়ার
- সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণ
- দেশের বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকের জন্য নতুন নির্দেশনা
বৃষ্টিতে বাংলাদেশ-চীনের ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে টাইগ্রেসরা
এশিয়ান গেমসের নারী ক্রিকেটে কোনো বল না খেলেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল। জাপানের নাগোয়াায় কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে মাঠে নামার কথা ছিল নিগার সুলতানা জ্যোতিদের। তবে টানা বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকেই বৃষ্টি হওয়ায় নাগোয়ার নিশিনের কোরিগি অ্যাথলেটিক পার্কে মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়নি। নির্ধারিত সময় সকাল ৯টায় ম্যাচ শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত খেলা আয়োজন করা যায়নি।
নিয়ম অনুযায়ী, ২০ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব না হলে সুপার ওভারের মাধ্যমে ফল নির্ধারণের সুযোগ ছিল। কিন্তু বৃষ্টি না থামায় সেটিও সম্ভব হয়নি। পরে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হয়।
বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। অন্যদিকে চীনের অবস্থান ৩৭। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে কোনো বল না খেলেই শেষ চারে জায়গা করে নেয় বাংলাদেশ।
সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত। শুক্রবার কোয়ার্টার ফাইনালে ভারত ও জাপান মুখোমুখি হবে। ওই ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।
এর আগে এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। এবার এশিয়ান গেমসের মঞ্চে সেই ব্যর্থতা পেছনে ফেলে ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগ্রেসরা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: