- ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
- একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খুনিকে
- ‘২৩ বছর পর এই বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলা সহজ নয়’
- সরকার জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে: রিজভী
- দেশের বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন
- বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
- প্রাথমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি চালুর নির্দেশ
‘২৩ বছর পর এই বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলা সহজ নয়’
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতেন গিয়েই ইতিহাস গড়ে বাংলাদেশ। ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দেয় টাইগাররা। তবে সিরিজের শেষটা ভালো হয়নি। তবে দ্বিতীয় ও শেষ টেস্টে দুই দিনের মধ্যেই ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচ শেষে বাংলাদেশ নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন এত বছর পর খেলা সহজ ছিল না। তিনি বলেন, ‘এখানে আমরা ২৩ বছর পরে এসেছি। এমন কন্ডিশনে এই বোলিং আক্রমণের বিরুদ্ধে এত বছর পর খেলা সহজ নয়। যদি আমরা নিয়মিত আসতে পারতাম তাহলে খেলোয়াড়রা মানিয়ে নিয়ে ভালো ক্রিকেট খেলতে পারত।’
টাইগার অধিনায়ক আরও বলেন, ‘৯০% প্লেয়ার এখানে আগে খেলেনি। ফলে তারা জানে না কীভাবে মানিয়ে নিয়ে এমন বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলতে হয়। আমরা চাই এমন কন্ডিশনে নিয়মিত খেলতে, ২৩ বছর বা ২৫ বছর পরপর নয়।’
ব্যাটিংয়ে আরও উন্নতি করা তাগিদ দিয়ে শান্ত বলেন, ‘প্রথমবার ২ দিনে খেলা শেষ হয়েছে এরকম নয়। এখানে অনেকবারই এভাবে ২ বা ৩ দিনে খেলা শেষ হয়েছে। এটা হতেই পারে। দল হিসেবে আমাদের ধারাবাহিক হতে হবে যদি সামনে আগাতে চাই। ব্যাটিংয়ে আমাদের ঠিকভাবে আগাতে হবে, কারণ বোলাররা ভালো করে যাচ্ছে। আমাদের আরও শিখতে হবে যে কীভাবে ভালো ক্রিকেট খেলে যেতে পারি। এমন অভিজ্ঞতা আগেও হয়েছে আমাদের। এই অভিজ্ঞতা সামনে আগাতে কাজে দেবে।’
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: