- ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী
- দাম বাড়লেও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ
- নতুন আশায় জেলেরা: মধ্যরাতে ভোলার নদীতে শুরু হচ্ছে মাছ ধরা
- এবার বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
- জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করল ইরান
- প্রবাসী যুবককে ঠকিয়ে ৯ কোটি রুপি আত্মসাৎ, ফেঁসে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী
- জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দিবে সরকার: শিক্ষামন্ত্রী
আইপিএলে জাতীয় সঙ্গীত গেয়ে বার্তা দিল বিসিসিআই
মঙ্গলবার রাতে পাকিস্তানের মাটিতে হামলা চালিয়েছে ভারত। এর নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। এই হামলার পর সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিসিসিআই। কলকাতার ইডেন গার্ডেনে আইপিএলের ৫৭তম ম্যাচে কেকেআর বনাম সিএসকে ম্যাচের আগে জাতীয় সঙ্গীত বাজানো হয়। খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও ম্যাচ অফিসিয়ালরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান।
স্টেডিয়ামের বড় স্ক্রিনে ভেসে ওঠে বার্তা – ‘ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য আমরা গর্বিত’। পরে ম্যাচ চলাকালেও বার্তাটি আবারও দেখা যায়।
২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাওঁয়ে সন্ত্রাসী হামলার পর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নয়টি স্থাপনায় হামলা চালায়। অপারেশন সিঁদুর নাম দেওয়া হয় এই অভিযানের। এর পরই ইডেনে এই শ্রদ্ধা নিবেদন দেখা গেল।
তবে ভারতের হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বেড়েছে। পাকিস্তান সেনাবাহিনী পাল্টা হামলায় পুঞ্চ ও এলওসি সংলগ্ন এলাকায় ভারী গোলাবর্ষণ করেছে। বাড়লেও টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে, আইপিএলের ১৮তম আসর চলবে পুরোদমে।
তবে কিছু পরিবর্তন এসেছে সূচিতে। এই পরিস্থিতির কারণে মুম্বাই ইন্ডিয়ানস ১১ মে সীমান্তবর্তী অঞ্চল ধর্মশালায় পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ খেলতে যাবে না। বদলে তারা পাঞ্জাবের মুখোমুখি হবে ওয়াংখেড়েতে, নিজেদের ঘরের মাঠে। বাকি ম্যাচ নির্ধারিত সূচিতেই খেলবে বলে জানানো হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: