- সরকার জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে: রিজভী
- প্রাথমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি চালুর নির্দেশ
- একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খুনিকে
- বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
- দেশের বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন
- ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
- ‘২৩ বছর পর এই বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলা সহজ নয়’
সেই স্থগিত সিরিজের সূচি ঘোষণা বিসিবির
গেল বছর বাংলাদেশ সফর করার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। তবে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সে সফর স্থগিত করা হয়। অবশেষে চলতি বছরে সে সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কিছুদিন আগে মিরপুর শের-ই বাংলার মাঠ পরিদর্শন করে গেছে নিউজিল্যান্ডের প্রতিনিধি দল। স্থগিত হওয়া সিরিজটি পুনরায় মাঠে গড়াবে আগামী ৫ মে থেকে।
এই সিরিজে লাল বলে দুটি চারদিনের টেস্ট ম্যাচ ও তিনটি একদিনের ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। সফরের ম্যাচসংখ্যা অপরিবর্তিত থাকছে।
আগামী ৫ মে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে ৭ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ‘এ’ দল। ১০ মে শেষ ওয়ানডে সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ শেষেই শুরু হবে দুটি চারদিনের ম্যাচ। ১৪ মে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম চার দিনের ম্যাচ। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ২১ মে, মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: