সর্বশেষ
- হামাসের নতুন রাজনৈতিক প্রধান খলিল আল-হাইয়া
- ফ্যামিলি কার্ডে সঠিক তথ্যভাণ্ডার গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ২ ফ্ল্যাটে যা পাওয়া গেল
- জুলাইয়ের প্রথম ১৮ দিনে দেশে এলো প্রায় ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার আভাস
- ২০১০-এর সাথে ৭ মিলের কারণে দ্বিতীয় বিশ্বকাপ জিতল স্পেন!
২৫৩ রান করলেই এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকা
14 September 2023, 11:02:03
এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি পাকিস্তান-শ্রীলংকা ক্রিকেট দল। বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৪২ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান করেছে পাকিস্তান।
দলের হয়ে ৭৩ বলে ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলেন মোহাম্মদ রিজওয়ান। এছাড়া ৫২ রান করেন ওপেনার আব্দুল্লাহ শফিক। ৪৭ রান করেন ইফতেখার আহমেদ।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচের দৈর্ঘ কমে যায় ৮ ওভার। জয়ের জন্য স্বাগতিক শ্রীলংকার প্রয়োজন ২৫৩ রান।
এই ম্যাচে যারা জিতবে তারা ১৭ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের সঙ্গে ফাইনাল খেলবে। ভারত সুপার ফোরে নিজেদের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলংকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: