ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

টপ অর্ডারের ব্যাটারদের হারিয়ে চাপে বাংলাদেশ, বৃষ্টির মুখে খেলা বন্ধ

5 July 2023, 5:46:55

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ের মুখে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। আফগান বোলারদের তোপের মুখে পড়েছেন টাইগাররা। ফলে টপ অর্ডারের পাঁচ উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছে তামিম ইকবালের দল।

এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৪৪। তাওহিদ হৃদয় ৪২ ও নতুন ব্যাটার তাসকিন আহমেদ ৩ রানে ব্যাট করছেন। আফগানদের হয়ে তিন স্পিনার রশিদ খান, মুজিবুর রহমান এবং মোহাম্মদ নবী শিকার করেছেন ৪ উইকেট। মূলত এই তিন স্পিনারের বিষেই নীল হয়েছে টাইগারদের ‘শক্তিশালী’ ব্যাটিং ইউনিট। বর্তমানে বৃষ্টির জন্য খেলা বন্ধ রয়েছে।

এর আগে, চট্টগ্রামে টস হেরে ব্যাট করতে নেমে সূচনাটা মোটামুটি ভালো করেছিল টাইগাররা। অধিনায়ক তামিম ইকবাল ধুঁকতে থাকলেও লিটনের সঙ্গে গড়েছিলেন ৩০ রানের জুটি। কিন্তু তামিম ইকবাল ফজল হক ফারুকির বলে খোঁচা দিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেওয়ার পরনিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে বাংলাদেশ।

তামিম ইকবাল ধুঁকতে থাকলেও অন্যপাশে ধীরস্থির ব্যাটিং করছিলেন লিটন। দেখে মনে হচ্ছিল, বাংলাদেশ দলের ইনিংসকে অনেকদূর এগিয়ে নিতে পারবেন তিনি। কিন্তু মুজিবের ঘূর্ণি বলের কাছে পরাস্ত হলেন লিটনও। ২৬ রান করে আউট হন তিনি। এরপর নাজমুল হোসেন শান্ত ১২ রান করে হন মোহাম্মদ নবির শিকার। সালিম শাফিকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন বাঁহাতি এই ব্যাটার।

তবে ৭২ রানে ৩ উইকেট হারানোর পর টাইগারদের পথ দেখাচ্ছিলেন সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়। কিন্তু সেভাবে রানের চাকা সচল রাখতে না পারায় সাকিব হয়তো চাপ অনুভব করছিলেন। তাই তো আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে অফ-সাইডে শট খেলতে গিয়ে মোহাম্মদ নবির তালুবন্দী হয়েছেন এই অলরাউন্ডার। ফলে তার সঙ্গে হৃদয়ের ভাঙল ৩৫ রানে। সাকিব ৩৪ বলে ১৪ রান করেছেন। এরপর ক্রিজে নামা মুশফিকুর রহিমও আজ ভরসার পরিচয় দিতে পারেননি। রশিদ খানের ভয়ঙ্কর এক গুগলিতে তিনি ৩ বলে ১ রান করেই বোল্ড হয়ে ফিরেছেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: